অন্তত একবার পড়ুন; যেকোন মুহূর্তে ঘটতে পারে অঘটন।

lawnewsbd24.com's avatarlawnewsbd24.com

images (99)পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ধারা ৮,
(১) কোন ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদন করিলে বা উৎপাদন করিবার জন্য অংশগ্রহণকারী সংগ্রহ করিয়া চুক্তিপত্র করিলে অথবা কোন নারী, পুরুষ বা শিশুকে অংশগ্রহণ করিতে বাধ্য করিলে অথবা কোন নারী, পুরুষ বা শিশুকে কোন প্রলোভনে অংশগ্রহণ করাইয়া তাহার জ্ঞাতে বা অজ্ঞাতে স্থির চিত্র, ভিডিও চিত্র বা চলচ্চিত্র ধারণ করিলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি সর্বোচ্চ ৭ (সাত) বৎসর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।
(২) কোন ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে অন্য কোন ব্যক্তির সামাজিক বা ব্যক্তি মর্যাদা হানি করিলে বা ভয়ভীতির মাধ্যমে অর্থ আদায় বা অন্য কোন সুবিধা আদায় বা কোন ব্যক্তির জ্ঞাতে বা অজ্ঞাতে ধারণকৃত কোন পর্নোগ্রাফির মাধ্যমে উক্ত ব্যক্তিকে মানসিক নির্যাতন করিলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি সর্বোচ্চ ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।
(৩) কোন ব্যক্তি ইন্টারনেট বা ওয়েবসাইটবা মোবাইল ফোন বা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করিলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি সর্বোচ্চ ৫ (পাঁচ)…

View original post 175 more words

ফৌজদারি বিচার ব্যবস্থায় বিকল্প বিরোধ নিষ্পত্তি ও প্রাসঙ্গিক কথা

lawnewsbd24.com's avatarlawnewsbd24.com

বিচার ব্যবস্থার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো নাগরিকদের অধিকার ও কর্তব্য নিরূপণ করে আইনি প্রতিকার দেয়া। কিন্তু আদালতে প্রতিকার পাওয়া একটা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ব্যাপার। তাই সমাজে ঘটে যাওয়া ছোটখাটো অনেক অপরাধের প্রতিকার পেতে অনেক সময় আদালতে যাওয়া বাস্তবসম্মত হয় না। যেমন কারো একটা ছাগল হারানো গেলে তার জন্য আদালতের দ্বারস্থ হওয়া কোনো যুক্তিসঙ্গত কাজ হবে না। কারণ আদালতের ফি ও আইনজীবীর খরচ গুনতে গুনতে তার দশটা ছাগলের পয়সা ফুরাবে। কিন্তু এসব অপরাধকে আবার বিনা বিচারে যেতে দেয়াও ঠিক হবে না। পৃথিবীর বয়স যতদিন, মানুষে মানুষে বিরোধের বয়সও ততদিন। মানব সভ্যতার শুরু থেকেই বিরোধ নিষ্পত্তির বিভিন্ন পন্থা মানুষ আবিষ্কার করেছে। এর মধ্যে পক্ষগণ কর্তৃক আদালতের বাইরে বা আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির একটি প্রক্রিয়া রয়েছে, এ  প্রক্রিয়াকে এডিআর (ADR ev Alternative Dispute Resolution) বলা হয়।
বাংলাদেশের প্রচলিত বিচার ব্যবস্থা প্রধানতঃ ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সরকার কর্তৃক প্রবর্তিত বিচার ব্যবস্থার উপর নির্ভরশীল। সেসময়ের প্রবর্তিত আইনসমূহু হুবুহু বা কতিপয় পরিবর্তণ সাপেক্ষে এখনও আমাদের দেশে প্রচলিত আছে।…

View original post 911 more words

ফ্লাট কেনার আগে আপনার করণীয় কি???

lawnewsbd24.com's avatarlawnewsbd24.com

images (51)সাধ্যের মধ্য একটি বাড়ি বা ফ্লাটের মালিক হতে কে না চায়?  আমরা অনেক চেষ্টা ও পরিকল্পনা করে একটি ফ্লাট বা বাড়ির মালিক হই। অনেকেই তাদের সারাজীবনের আয়ের একটি অংশ জমিয়ে জীবনের শেষ বেলায় এ স্বপ্ন পুরণে ব্রতি হয়।

জমি কিনে বাড়ির মালিক হওয়ার পরিবর্তে এখন অনেকেই ফ্লাট বাড়ি কিনতে চান। তবে অনেকেই নিয়ম কানুন না জেনে ফ্লাটবাড়ি কিনতে যান। এতে করে

নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়। ডেভেলপারের কাছ থেকে আইন ও নিয়ম কানুন না জেনে বাড়ি কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। স্বনামধন্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্লাট না কিনে প্রতারণার শিকার হয়েছেন অনেকেই।

ডেভেলপাররা বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিলেও খুব সংখ্যক ডেভেলপাররাই তা পালন করেন। তাই এসব চুক্তি করার আগে বা ফ্ল্যাট/প্লট কেনার আগে কয়েকটি বিষয় জেনে রাখা ভালো।

উল্লেখ্য, আমাদের দেশে আইনের মাধ্যমে বিষয়টি নিয়ন্ত্রিত হয়।  আইনে বিষয়গুলো পরিষ্কার করে বলা আছে। সরকার এক্ষেত্রে শৃঙ্খলা আনতে একটি আইন করেছে। সরকার রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০ প্রণয়ন…

View original post 161 more words

হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেবার পরিনাম কি হতে পারে?

lawnewsbd24.com's avatarlawnewsbd24.com

হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেবার পরিনাম কি হতে পারে?

706deportation-1250x650যদি কোন ব্যক্তি কারো ক্ষতি করবার উদ্দেশ্যে কোন ব্যক্তির বিরুদ্ধে বিনা কারণে বা আইনগত কোন কারণ না থাকার পরও অপরাধ সংগঠিত করেছে বলে মিথ্যা বক্তব্য দিয়ে ফৌজদারী মামলা বা অভিযোগ দায়ের করে বা কারো মাধ্যমে করায় তাহলে সেই ব্যক্তি আইনত অপরাধী হিসাবে গণ্য হবে।

যার শাস্তি- — সর্বোচ্চ ০২ বছর পর্যন্ত কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড হতে পারে।

আর যদি মামলাটি মৃত্যুদন্ডে দন্ডনীয়, যাবজ্জীবন কারাদন্ডে দন্ডনীয় বা ০৭ বছর বা তার বেশী মেয়াদের শাস্তি হতে পারে এমন হয় তাহলে তার শাস্তি- —– সর্বোচ্চ ০৭ বছর পর্যন্ত কারাদন্ডে এবং তদুপরি অর্থদন্ডেও দন্ডনীয় হবে।

ধারা- ২১১, দন্ডবিধি- ১৮৬০।

View original post

আগে আইনজীবী হন, টাকা আপনার পিছনে ছুটবে’

lawnewsbd24.com's avatarlawnewsbd24.com

Surendra-Sinha1456296889

আইনজীবীদের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, “টাকার পেছনে ঘুরবেন না। টাকাকে বড় করে দেখবেন না। আগে আইনজীবী হওয়া, মানুষ হওয়া, মানি উইল রান আফটার ইউ।

“টাকা আপনাদের অজান্তেই যখন আসবে তখন টাকা রাখার জায়গা পাবেন না। মানুষ হয়ে যান তখন টাকা আপনাকে অনুসরণ করবে। শুরুতেই টাকার পিছনে ছুটলে কখনও তা পাবেন না- এটি পেশার মুখ্য জিনিস খেয়াল রাখবেন।”

আইন পেশায় হঠাৎ সফল হওয়ার সুযোগ নেই মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, “এখানে ধৈর্য্য ও অধ্যবসায় প্রধান ভূমিকা রাখে।

“একটি বাক্য পড়বেন, দশ মিনিট-পনের মিনিট প্রয়োজনে আধা ঘণ্টা চিন্তা করবেন। শুধু তোতাপাখির মত পড়লেই হবে না, এটি স্মৃতিতে ধারণ করতে হবে, যেটা পড়লেন তার অর্থ বুঝতে হবে।”

কিভাবে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করতে হবে সে বিষয়েও নবীন আইনজীবীদের পরামর্শ দেন প্রধান বিচারপতি।

এর আগে নবীন আইনজীবীদের উদ্দেশ্যে বক্তব্যে এই পেশার দায়িত্বশীলতা নিয়ে কথা বলেন বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তিনি বলেন, “আইনজীবীদের প্রথম দায়িত্ব হল- আদালতকে সহায়তা করা। আইনজীবীরা যদি…

View original post 78 more words

আইনের শিক্ষার্থীদের কোর্টে অনুশীলনের ব্যবস্থা করা উচিত : স্পিকার

lawnewsbd24.com's avatarlawnewsbd24.com

 আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি কোর্টে অনুশীলনের ব্যবস্থা করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।images

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের যৌথ আয়োজনে এবং কমিউনিটি লিগ্যাল সার্ভিসের সহায়তায় `ঢাকা বিশ্ববিদ্যালয় ল` ক্লিনিক` এর উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে আইন বিভাগ।

স্পিকার বলেন, যদি একাডেমিক ক্লাসের পাশাপাশি শিক্ষার্থীরা কোর্টে যেতে পারে তাহলে ছাত্র অবস্থায় জানতে পারবে কিভাবে আইন নিয়ে কাজ করতে হয়। তখন তারা নিজেদের সেভাবে তৈরি করতে পারে।

তিনি আরো বলেন, ল` ক্লিনিক হচ্ছে একটি কার্যকরী পদক্ষেপ। আইনে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এ ক্লিনিক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে। কারণ এটি হাতে কলমে আইন শিক্ষা দেবে।

প্রাথমিকভাবে শুধু চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত বিষয় হিসেবে চালু হওয়া এ ক্লিনিককে স্পীকার আগামীতে সব বর্ষের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করারও আশাবাদ ব্যক্ত করেন।

আইন বিভাগের ছাত্রী হিসেবে নিজেকে গর্বিত…

View original post 130 more words

আইন পেশায় সফলতা ও আমাদের ভাবনা

lawnewsbd24.com's avatarlawnewsbd24.com

law school পরিকল্পনাহীন জীবন মাঝিবিহীন নৌকার মত; সঠিক পরিকল্পনাই কেবল পারে কাউকে তার অভীষ্ট লক্ষ্যে পৌছে দিতে, তাই পরিকল্পনা মাফিক জীবন চলবে- এটাই সবার প্রত্যাশা থাকবে। কিন্তু বাস্তব জীবনে দেখা যায়, আমরা লক্ষ্যহীন ভাবে হাঁটতে থাকি এবং বলি- “ যা করে আল্লায়, কাউকে তো দেখিনি জীবনে থেমে থাকতে”। কথার মধ্যে ভূল নেই কিন্তু এ মন্তব্য নেহাত দায়িত্ব এড়ানোর কৌশল মাত্র আর কিছুই নয়। আল্লাহ পাককে স্মরণ করা আর নিজের ভূল ত্রূটির দায় তাঁর উপর চাপিয়ে দেওয়া এককথা নয়। আইন একটি মহৎ পেশা। অনেকের স্বপ্ন থাকে জীবনে বড় ও সফল আইনজীবী হবেন; কেউবা স্বপ্ন দেখেন সৎ বিচারক হবেন যাকে লোকজন শ্রদ্ধার সাথে তার জীবদ্দশায় তো বটেই মরণের পরও স্মরণ করবে। বয়সে নবীন হলেও ভাল বিষয় নিয়ে আমাদের চিন্তা করা উচিৎ। আমাদের উচিৎ মানুষকে সফল হিসাবে দেখতে চাওয়া; নিজেও সফল হিসাবে প্রতিষ্ঠিত করা। সফলতা শুধু পেশাগত উৎকর্ষতার মধ্য দিয়েই নয় বরং একজন মানুষ হিসাবে, পরিবারের- সমাজের ভাল একজন সদস্য হিসাবে। যাই হোক…

View original post 832 more words

আইন পেশায় ক্যারিয়ার গড়তে

lawnewsbd24.com's avatarlawnewsbd24.com

বাংলাদেশে যতগুলো আত্মনির্ভরকেন্দ্রিক পেশা রয়েছে তার মধ্যে আইন পেশা হল সবার পরিচিত একটি গুরুত্বপূর্ণ পেশা। এ পেশায় এসে আপনি যেমন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন, তেমনি সমাজে সবার কাছে নিজেকে উপস্থাপন করার সুযোগ পাবেন। আপনিও পারেন আইন পেশায় এসে সফল ক্যারিয়ার গড়তে। সে জন্য কি কি করতে হবে কোথায় ভর্তি হবে এবং এ পেশায় আর্থিক সুবিধা কি ? এ নিয়ে আলোচনা করছি।

কোথায় কীভাবে শুরু করবেন?

প্রথমে আপনাকে এইচএসসি পাসের পর যে কোনো সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে ভর্তি হতে হবে। এখানে আপনাকে চার বছরমেয়াদি এলএলবি অনার্স সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ও খুলনাসহ যে কোনো বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়ম ব্যতিক্রম এখানে আপনাকে বিষয়ভিত্তিক আইন অনুষদে পরীক্ষা দিতে হবে। আপনি ইচ্ছা করলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। আর বাংলাদেশের প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইনের জন্য এলএলবি অনার্স কোর্স চালু…

View original post 307 more words

পোস্ট মর্টেমের বাংলা নাম ময়না তদন্ত কেন?

lawnewsbd24.com's avatarlawnewsbd24.com

maxresdefault

আচ্ছা কখনও ভেবে দেখেছেন পোস্ট মর্টেমের বাংলা নাম ময়না তদন্ত কেন? আমরা সকলেই জানি যে, পোস্ট মর্টেম একটি অজানা কারণকে উদ্ঘাটন করে থাকে। অন্ধকার থেকে একটি ঘটনার কারণকে আলোতে নিয়ে আসে। তাহলে পোস্ট মর্টেমের সঙ্গে ময়না পাখির মিল কোথায়? বিষয়টা হয়তো অনেকের কাছে তেমন গুরুত্ববহ নয় বা এ নিয়ে কেউ মাথাও ঘামায় না, তবে রহস্য উদঘাটনের নেশা থাকা উচিৎ। আমরা জানি, ময়না পাখি দেখতে মিশমিশে কালো এবং তার ঠোঁট হলুদ। এই পাখি প্রায় তিন থেকে তেরো রকম ভাবে ডাকতে পারে। অন্ধকারে ময়না পাখিকে দেখা যায় না চোখে। অন্ধকারের কালোয় নিজের কালোকে লুকিয়ে রাখে এরা। শুধু মাত্র অভিজ্ঞ মানুষ তার ডাক শুনে বুঝতে পারেন, যে, এটা ময়না পাখি। না দেখা ময়না কে যেমন অন্ধকারে শুধু কণ্ঠস্বর শুনে আবিষ্কার করা যায়, তেমনই পোস্টমর্টেমেও অন্ধকারে থাকা কারণকে সামান্য সূত্র দিয়ে আবিষ্কার করা হয়। সামান্য সূত্র থেকে আবিষ্কার হয় বড় থেকে বড় রহস্যের সমাধান। পাওয়া যায় আসল অপরাধীদের। পাওয়া যায় মৃত্যুর কারণ। তাই পোস্ট…

View original post 6 more words

Design a site like this with WordPress.com
Get started