নির্দ্বিধায় কথা বলুন

একটি ভিন্ন রকম ম্যাসেজিং অভিজ্ঞতাকে "হ্যালো" বলুন। এতে আপনার প্রত্যাশিত সকল ফিচারের পাশাপাশি গোপনীয়তার উপর এমন জোর দেয়া হয়েছে যা হয়তো আপনি প্রত্যাশাও করেননি।


Signal নিন

Image Image

Signal কেনো ব্যবহার করবেন?

Signal একটি সহজ, শক্তিশালী, এবং সুরক্ষিত ম্যাসেঞ্জার কেনো তা জানতে নিচে দেখুন

নিরাপত্তাহীনতার কথা চিন্তা না করে শেয়ার করুন

অত্যাধুনিক এন্ড-টু-এন্ড এনক্রিপশন (ওপেন সোর্স Signal Protocol দ্বারা চালিত) আপনার কথোপকথনকে সুরক্ষিত রাখে। আমরা আপনার ম্যাসেজ পড়তে বা আপনার কলের কথোপকথন শুনতে পারি না এবং অন্য কেউও তা করতে পারে না। গোপনীয়তা কোনো ঐচ্ছিক বিষয় নয় — Signal এই নীতির উপর ভিত্তি করেই কাজ করে। প্রতিটি ম্যাসেজ, প্রতিটি কল, প্রতিবার।

Image

যা ইচ্ছা বলুন

টেক্সট, ভয়েস ম্যাসেজ, ফটো, ভিডিও, GIFs এবং বিভিন্ন ফাইল বিনামূল্যে শেয়ার করুন। Signal আপনার ফোনের ডেটা সংযোগ ব্যবহার করে যাতে আপনি এসএমএস এবং এমএমএস-এর ফি এড়াতে পারেন।

Image

নির্দ্বিধায় কথা বলুন

দূরপাল্লার জন্য কোনো চার্জ ছাড়াই শহর জুড়ে বা সমুদ্রের ওপাড়ে বাস করা ব্যক্তিদের স্পষ্ট ভয়েস এবং ভিডিও কল করুন।

Image

গোপনীয়তা রক্ষা করুন

এনক্রিপ্ট করা স্টিকার দিয়ে আপনার কথোপকথনে অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে একটি নতুন ধারা যোগ করুন। এছাড়াও আপনি আপনার নিজের স্টিকার প্যাক তৈরি করতে পারেন এবং শেয়ার করতে পারেন।

Image

বিভিন্ন গ্ৰুপের সাথে যোগ দিন

গ্রুপ চ্যাটের মাধ্যমে আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সাথে আপনি খুব সহজেই সংযুক্ত থাকতে পারেন।

Image

নেই কোনো বিজ্ঞাপন নেই। নেই কোনো ট্র্যাকার। নেই কোনো তামাশা।

Signal-এ কোনো বিজ্ঞাপন নেই, কোনো অ্যাফিলিয়েট বিপণনকারী নেই এবং কোনো রকমের উটকো ট্র্যাকিংয়েরও ঝঞ্ঝাট নেই। তাই আপনি আপনার প্রিয়জনদের সাথে দারুণ সব মুহূর্ত শেয়ার করার দিকে নিশ্চিন্তে মন দিন।

Image

সবার জন্য ফ্রি

Signal একটি স্বাধীন ও অলাভজনক প্রতিষ্ঠান। আমরা কোনো বড় প্রযুক্তি কোম্পানির সাথে সংশ্লিষ্ট নই এবং আমরা কখনই কোনো প্রতিষ্ঠানের অধীনে অধিকৃত হবো না। আমাদের ক্রমবিকাশে আপনার মতো ব্যক্তিগণ অনুদান এবং ডোনেশন সহায়তা করে থাকে।

Signal-এ ডোনেট করুন

Image