নোটিশ বোর্ড
Nomination of the Bangladesh Forest Department official to participate the Advanced Training on Light Detection and Ranging (LiDAR) Technology to be held at Computer Lab, Computer & GIS Unit, BARC, Farmgate, Dhaka from 25 to 27 February 2025.
২৪-০২-২০২৬ নতুন সাধারণ
ড. মোঃ হারুনূর রশীদ এর আন্তর্জাতিক পাসপোর্ট করার জন্য বিভাগীয় অনাপত্তি প্রদান ।
২২-০২-২০২৬ নতুন সাধারণ
অফিস আদেশ-মোঃ আসাদুল ইসলাম এর বহিঃবাংলাদেশ ছুটি
১৮-০২-২০২৬ সাধারণ
সেবা সমূহ
সব দেখুন
নির্বাহী চেয়ারম্যান
ড. মোঃ আবদুছ ছালাম
নির্বাহী চেয়ারম্যান (রুটিন দায়িত্ব)
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
ড. মোঃ আবদুছ ছালাম ৩০ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) হিসেবে যোগদান করেন। উক্ত পদে যোগদানের পূর্বে তিনি কাউন্সিলের শস্য বিভাগের সদস্য পরিচালক (গ্রেড-২) হিসেবে কর্মরত ছিলেন।
ড. মোঃ আবদুছ ছালাম ৩০ ডিসেম্বর ১৯৬৮ সালে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার আওরাল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি কৃষি গবেষণা, প্রযুক্তি উন্নয়ন, পরিকল্পনা ও প্রশাসনিক কাজে অসামান্য অবদান রেখে চলেছেন।
শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ১৯৯০ সালে বিএসসি এজি. (অনার্স) ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে তিনি প্রথম শ্রেণিতে এম.এস (হর্টিকালচার) ডিগ্রি সম্পন্ন করেন এবং ২০০৯ সালে হর্টিকালচার বিষয়ে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের কানসাস স্টেট ইউনিভার্সিটি থেকে ‘Monitoring and Evaluation’ বিষয়ে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন।
ড. মোঃ আবদুছ ছালাম ১৯৯৫ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ২০০৯ সালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে যোগদান করেন। তিনি পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগ, সাপোর্ট সার্ভিস ইউনিট এবং শস্য বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ২৯ অক্টোবর তিনি সদস্য পরিচালক (শস্য) হিসেবে পদোন্নতি লাভ করেন।
কৃষি গবেষণার বিভিন্ন ক্ষেত্রে ড. মোঃ আবদুছ ছালাম গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি কৃষি ও উদ্যানতত্ত্ব বিষয়ক ৬৬টি পূর্ণাঙ্গ গবেষণাপত্র, ৩৮টি সারাংশ (abstract), এবং ২০টি বই (সম্পাদনাসহ) রচনা করেছেন। এছাড়াও তিনি এম.এস শিক্ষার্থীর রিসার্স সুপারভাইজর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১১টি নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবনে সরাসরি সম্পৃক্ত ছিলেন ও ৬টি প্রযুক্তি কৃষকের মাঝে হস্তান্তর করেছেন। তিনি থাইল্যান্ডে অনুষ্ঠিত Postharvest Management Technology for Horticultural Crops বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় Best Country Report Presentation Award অর্জন করেছেন।
ড. মোঃ আবদুছ ছালাম বিদেশে প্রায় ৩০টি প্রশিক্ষণসহ প্রায় ৭০টিরও বেশি প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তিনি কৃষি গবেষণা নীতি প্রণয়ন, প্রকল্প ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা’র (FAO) International Treaty on Plant Genetic Resources for Food and Agriculture (ITPGRFA)-এর ন্যাশনাল ফোকাল পয়েন্ট (NFP) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি BARC-এর উত্তম কৃষি চর্চা (GAP) ইউনিটের আহ্বায়ক, কৃষি মন্ত্রণালয়ের Bangladesh GAP Steering Committee-এর সদস্য সচিব, এবং ক্রপ জোনিং প্রকল্প (ফেজ-২) সহ বিভিন্ন জাতীয় প্রকল্পের প্রধান সমন্বয়কারী। তিনি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প যেমন – OFANS (Omics Food and Nutrition Security), Integrated Farming Research for Livelihood Improvement, Climate Resilient Farming Systems Research প্রভৃতি প্রকল্পে দায়িত্ব পালন করেছেন।
তিনি জাতীয় কৃষি নীতি ২০১৮ ও অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে অবদান রেখেছেন। গবেষণা পরিকল্পনা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, প্রকল্প ব্যবস্থাপনা এবং কৃষি ক্ষেত্রে আন্তর্জাতিক চুক্তিপত্র (MoU) প্রণয়নে তাঁর অভিজ্ঞতা প্রশংসনীয়। তিনি বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালের রিভিউয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ড. মোঃ আবদুছ ছালাম বর্তমানে বিভিন্ন নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা ও নীতি নির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা উপদেষ্টা কমিটির সদস্য।
পেশাগত জীবনে একজন নিবেদিতপ্রাণ কৃষিবিজ্ঞানী হিসেবে তিনি কৃষি গবেষণার সমন্বয়, প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষি নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।
বিস্তারিত| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |