দরকারী হাদীসসমূহ

কাতার সোজা করার হাদীস

পরিচ্ছেদ ২৪. প্রথম অনুচ্ছেদ – সালাতে কাতার সোজা করা

১০৮৬-[২] আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা সালাতের ইক্বামাত (ইকামত/একামত) দেয়া হলো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে চেহরা ফিরালেন এবং বললেন, নিজ নিজ কাতার সোজা করো এবং পরস্পর গায়ে গায়ে লেগে দাঁড়াও! নিশ্চয় আমি আমার পেছনের দিকে হতেও তোমাদরেকে দেখতে পাই। (বুখারী; বুখারী ও মুসলিমের মিলিত র্বণনা হলো, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সালাতের কাতারগুলোকে পূর্ণ কর। আমি আমার পেছনের দিক থেকেও তোমাদরেকে দেখতে পাই।)[১]
[১] সহীহ : বুখারী ৭১৮, ৭১৯, মুসলিম ৪৩৪।