গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
চেয়ারম্যান
বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগের পূর্বে তিনি ওয়ার্ল্ড ব্যাংকের, ইন্টারন্যাশনাল ফিন্যান্স কার্পোশেনের স্ট্রাটেজি এন্ড বিজনেস ডেভলপমেন্ট এর উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। আর্থিক প্রতিষ্ঠান খাতে তার ক্যারিয়ারের বিস্তৃতি ৩২ বছরেরও বেশি; যেখানে তিনি নেতৃস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন।
জনাব রাশেদ স্টান্ডার্ড বাংক লি: ও এনআরবি কমার্শিয়াল বাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব এবং সিটি ব্যাংক এন.এ বাংলাদেশ-এ সিটি কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, সিটি ব্যাংকে তিনি কার্পোরেট ব্যাংকিং গ্রুপ এবং আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ দলে সফলতার সাথে নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তীতে তিনি গ্লোবাল ট্রান্সএকশনের গ্লোবাল রেসপনসিবিলিটিজ হিসেবে গ্লোবাল ট্রান্সএকশনের প্রধান ও পরিচালক এর দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার সততা এবং সম্মোহনী নেতৃত্ব তাকে এনে দিয়েছিলো ইন্দোনেশিয়ার জাকার্তা অফিসের ব্যবস্থাপনা পরিচালকের মতো পদে দায়িত্ব পালনের মত বিশাল সফলতা।
জনাব রাশেদ তার এই সুবিস্তৃত ব্যাংকিং ক্যারিয়ারে আমেরিকান চেম্বার অব কমার্স এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি বাংলাদেশ এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়াও তিনি আমেরিকার মিডাস ফিন্যান্স লি: এবং ব্লাকস্টোনের পরিচালনা পর্ষদের উপদেষ্টাও ছিলেন। আসন্ন বছরগুলোতে বিসেক তাঁর পরিচালিত নেতৃত্ব এবং কৌশলগত দূরদর্শিতার মাধ্যমে সুবিশাল অর্জনের প্রত্যাশা রাখে।
বিস্তারিতনির্বাহী প্রেসিডেন্ট
ট্রুম্যান স্টেট বিশ্ববিদ্যালয় হতে ওয়াজিদ অর্থনীতিতে বি.এস.সি এবং একই বিষয়ে ইউনিভার্সিটি অব মিসৌরি হতে এম.এ ডিগ্রী সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট হতে এমবিএ ডিগ্রী অর্জন করেন।
১৭ বছরের ও অধিক সময় ধরে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) -এ রিসার্চ এসোসিয়েট এবং রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন । পরবর্তীতে তিনি বিআইসিএমের পরিচালক (স্টাডিস) পদে এবং সর্বশেষ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি কনসালট্যাণ্ট হিসেবে Food and Agriculture Organization (FAO), International Finance Corporation (IFC), International Food Policy Research Institute (IFPRI), International Labor Organization (ILO), International Organization for Migration (IOM), United Nations Development Programme (UNDP), UN Women, World Food Programme (WFP), World Health Organization (WHO) এবং World Bank এ দায়িত্ব পালন করেন। এছাড়া ও দেশ ও বিদেশে তিনি নানা ওয়ার্কশপ, প্রশিক্ষণ, সেমিনার ও শর্ট কোর্সে অংশগ্রহণ করেন।
বিস্তারিত