সেবা সমূহ

সব দেখুন

ভিডিও গ্যালারি


স্বাধীনতা পুরষ্কার-২০১৯খ্রি. অর্জনে বাংলাদেশ জাতীয় যাদুঘর কর্তৃক বিনাকে অভিনন্দন বিনার স্বাধীনতা পুরষ্কার-২০১৯খ্রি. অর্জন বিনার স্বাধীনতা পুরষ্কার-২০১৯খ্রি. অর্জন বিনার স্বাধীনতা পুরষ্কার-২০১৯খ্রি. অর্জন বিনার স্বাধীনতা পুরষ্কার-২০১৯খ্রি. অর্জন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন

মহাপরিচালক

minister

ড. শরিফুল হক ভূঞা

মহাপরিচালক (রুটিন দায়িত্ব)

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)

ড. শরিফুল হক ভূঞা কৃষি মন্ত্রণালয়ের স্মারক নম্বর ১২.০০.০০০০.০৬৪.১২.০০৩.২৩.২০৯, তারিখ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ এর অফিস আদেশে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে যোগদান করেন। উক্ত পদে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি বিনা’র পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা, গ্রেড-২) পদে কর্মরত ছিলেন।

ড. ভূঞা ১৯৬৭ সালে ঢাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ইমদাদুল হক ভূঞা সরকারী চাকুরীজীবি ছিলেন ও মাতা রাশিদা খানম গৃহিণী।

তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ১৯৯০ সালে তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি এবং ১৯৯৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে এফপিএম এ (থিসিস- ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম) বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১০ সালে জাপানের The Graduate University for Advanced Studies (SOKENDAI) হতে রেডিয়েশন সেফটি এন্ড হেলথ (থিসিস-নিউট্রন ডিটেকশন এন্ড ম্যাজারমেন্ট) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।


ড. শরিফুল হক ভূঞা ১৯৯৪ সালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) বৈজ্ঞানিক কর্মকর্তা (এসও) হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে, ২০০১, ২০০৯ এবং ২০১৯ সালে যথাক্রমে এসএসও, পিএসও এবং সিএসও পদে পদোন্নতি/নিয়োগ পান। তিনি বিনা’র ম্যান্ডেট অনুযায়ী পরমাণু শক্তির উৎস ও এর শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিৎকরণে নিউক্লিয়ার এন্ড এনালাইটিক্যাল ইন্সট্রুমেনটেশন, রেডিয়েশন সেভটি এন্ড হেলথ, সেফগার্ড এন্ড প্রটেকশন, রেডিয়েশন ডিটেকশন এন্ড মেজারম্যান্ট ইত্যাদি কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ৫০০ কেসিআই ক্ষমতা সম্পন্ন “গামা ইরেডিয়েশন সেন্টার স্থাপন” শীর্ষক প্রকল্প প্রনয়ণ ও বাস্তবায়নসহ (চলমান) ১৯৯৪ সালের পর হতে বিনা’র সমাপ্ত/চলমান প্রকল্পসমূহ প্রনয়ণ/বাস্তবায়নে কারিগরী সহায়তা প্রদান করেন। এছাড়া, তিনি প্রশাসনিক, পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক বিভিন্ন কাজসমূহ বাস্তবায়নে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ২৮-০৩-২০২৪খ্রি. থেকে ২৮-১২-২০২৪খ্রি. পর্যন্ত বিনা’র পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) পদে চলতি দায়িত্ব হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে, ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে তিনি পরিচালক (গ্রেড-২) পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. শরিফুল হক ভূঞা চাকরি জীবনে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ/ফেলোশিপের মাধ্যমে পেশাগত জ্ঞান অর্জনের নিমিত্ত ইন্দোনেশিয়া, জাপান, সাউথ আফ্রিকা, ভারত, চীন, জার্মানি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া ও থাইল্যান্ডে ভ্রমণ করেছেন। দেশি-বিদেশি বিভিন্ন সায়েন্টিফিক জার্নাল, কর্মশালা ও সিম্পোজিয়ামের প্রসিডিংসে তাঁর উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা রয়েছে।


তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর আজীবন ফেলো; বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর সহযোগী সদস্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স এর সদস্য, এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর দ্য এনভায়রনমেন্টাল সোসাইটি এর সদস্য।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর সহধর্মীনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটে (বারি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি দুই কন্যা সন্তানের জনক।

বিস্তারিত

ভিজিট সংখ্যা

hit counter

ম্যাপ

সেবা সহজিকরণ

বাংলাদেশ ই-ডিরেক্টরি

Image

জাতীয় সঙ্গীত

বিনিয়োগ শিক্ষা কার্যক্রম