হাইড্রোকার্বন ইউনিট

খবর
গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে সরকারি চাকুরি আইন, ২০১৮ বিষয়ে অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক (যুগ্মসচিব) জনাব মো: সাবেত আলী। গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স) পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয়। গত ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে HCU এর অর্থায়নে সম্পাদিত বায়োমাস গ্যাস ফিল্ট্রেশন সংক্রান্ত একটি গবেষণা পাইলটিং করার বিষয়ে অভ্যন্তরীণ প্রশিক্ষণ এর আয়োজন করা হয়। গত ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে মধ্যপাড়া কঠিন শিলা খনি পরিদর্শন এবং মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়।

সেবা সমূহ

সব দেখুন

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স) পরিদর্শন এবং কোম্পানির কর্মকর্তাগণের সাথে মহাপরিচালক, হাইড্রোকার্বন ইউনিট -এর মতবিনিময় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড পরিদর্শন এবং কোম্পানির কর্মকর্তাগণের সাথে মহাপরিচালক, হাইড্রোকার্বন ইউনিট -এর মতবিনিময় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর আওতাধীন বিয়ানীবাজার গ্যাস ফিল্ড পরিদর্শন এবং কোম্পানির কর্মকর্তাগণের সাথে মহাপরিচালক, হাইড্রোকার্বন ইউনিট -এর মতবিনিময় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর আওতাধীন বিয়ানীবাজার গ্যাস ফিল্ড পরিদর্শন এবং কোম্পানির কর্মকর্তাগণের সাথে মহাপরিচালক, হাইড্রোকার্বন ইউনিট -এর মতবিনিময় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড পরিদর্শন এবং কোম্পানির কর্মকর্তাগণের সাথে মহাপরিচালক, হাইড্রোকার্বন ইউনিট -এর মতবিনিময় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড পরিদর্শন এবং কোম্পানির কর্মকর্তাগণের সাথে মহাপরিচালক, হাইড্রোকার্বন ইউনিট -এর মতবিনিময় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড পরিদর্শন এবং কোম্পানির কর্মকর্তাগণের সাথে মহাপরিচালক, হাইড্রোকার্বন ইউনিট -এর মতবিনিময় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড পরিদর্শন এবং কোম্পানির কর্মকর্তাগণের সাথে মহাপরিচালক, হাইড্রোকার্বন ইউনিট -এর মতবিনিময় হাইড্রোকার্বন ইউনিট ও বিসিএসআইআর কর্তৃক বাস্তবায়নাধীন বায়োমাস গ্যাস ফিল্ট্রেশন সংক্রান্ত একটি গবেষণা পাইলটিং করার বিষয়ে অভ্যন্তরীণ প্রশিক্ষণ

অবস্থান

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন

মাননীয় মন্ত্রী

minister

জনাব ইকবাল হাসান মাহমুদ

বিস্তারিত

মাননীয় মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

বিস্তারিত

মাননীয় প্রতিমন্ত্রী

minister

জনাব অনিন্দ্য ইসলাম অমিত

বিস্তারিত

মাননীয় প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

বিস্তারিত

সচিব

minister

মোহাম্মদ সাইফুল ইসলাম

বিস্তারিত

সচিব

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ

যোগদানের তারিখ : ০৭-১০-২০২৪

ফোন (অফিস) : +০৮৮০২-৯৫১৪৯৩৩

মোবাইল : +৮৮০১৩২১২২৪৮০০

ফ্যাক্স : +০৮৮০২-৫৫১০১১১০

ই-মেইল : secretary@emrd.gov.bd

Mr. Mohammad Saiful Islam joined as the Secretary of Energy and Mineral Resources Division under Ministry of Power, Energy and Mineral Resources on 07 October 2024. Prior to that, he was an Additional Secretary of Budget Wing in Finance Division. Mr. Islam is a member of 15th batch of Bangladesh Civil Service (Administration Cadre).

His academic foundation was built at the Mirzapur Cadet College. He earned his Bachelor’s and Master’s degree in International Relations from the University of Dhaka. Eager to deepen his expertise, he later pursued a second Masters in Public Finance and Economic Management from the University of Birmingham in the UK. Over the years, he extensively participated in various training programs - both at home and abroad - in areas such as public financial management, financial reform, project management and professional development.

Mr. Islam’s career began in 1995 when he joined the district administration of Cox’s Bazar as an Assistant Commissioner. Subsequently, his roles as Assistant Commissioner (Land) and Upazila Nirbahi Officer (sub-district administrator) offered him invaluable insights on the challenges and expectations of the mass people. He has also rendered his service in Ministry of Health. Since 2008, he has been an integral part of the finance division; in different capacities he actively participated in various initiatives to enhance public financial accountability. He possesses hands-on experience in project management and has served as a consultant on a World Bank-funded project.

He has developed a keen interest in Public Financial Reforms, Management Information System and Public Expenditure Management. With a single-minded dedication, he contributed to the evolvement and crystallization of Integrated Budget and Accounting System (iBAS) - a homegrown integrated financial management system of the government of Bangladesh to manage and streamline financial operations related to budgeting, accounting and reporting for government organizations. Additionally, he specializes in the Budget and Accounting System (BACS), which classifies revenue and expenditure, records financial transactions to streamline financial reporting, and thus improves the transparency of government expenditures. Mr. Islam was actively involved in developing a web-based revenue collection platform called Automated Challan: a real-time system that significantly improved the efficiency of the government’s cash management. Moreover, he was entrusted with the position of National Program Director for the financial reforms initiative known as the Strengthening Public Financial Management Program to enable service delivery.

In addition to his administrative duties, Mr. Islam enjoys sharing his knowledge with the next generation of public financial management professionals. He is a regular resource person at the Institute of Public Finance (IPF), Bangladesh Institute of Administration and Management (BIAM), BCS Administration Academy (BCSAA) and Bangladesh Public Administration Training Centre (BPATC).

On a personal note, he hails from Mymensingh. He is married and blessed with two sons.

বিস্তারিত

মহাপরিচালক (যুগ্মসচিব)

minister

মো: সাবেত আলী

বিস্তারিত

মহাপরিচালক (যুগ্মসচিব)

হাইড্রোকার্বন ইউনিট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

যোগদানের তারিখঃ ১১-০১-২০২৬

জনাব মো. সাবেত আলী ১১ জানুয়ারি ২০২৬ তারিখে মহাপরিচালক, হাইড্রোকার্বন ইউনিট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় হিসেবে যোগদান করেন। ইতিপূর্বে তিনি যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয় হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন ক্যাডার)-এর ২৪তম ব্যাচের একজন সদস্য।

তাঁর শিক্ষাজীবনের ভিত্তি গড়ে ওঠে মনিপুর উচ্চ বিদ্যালয়, মিরপুর ও ঢাকা কলেজে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (IGD) থেকে Governance & Development বিষয়ে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি জাপানের টোকিওস্থ মেইজি বিশ্ববিদ্যালয় থেকে Public Policy বিষয়ে তৃতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং সেখানে অসাধারণ কৃতিত্বের জন্য Outstanding Award লাভ করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনজনিত ভূ-ঝুঁকি (Geohazards due to Climate Change) বিষয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি দেশে ও বিদেশে প্রকল্প পরিকল্পনা, উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমাসহ বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জনাব মো. সাবেত আলীর কর্মজীবন শুরু হয় ২০০৫ সালে ফরিদপুর জেলা প্রশাসনে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে। পরবর্তীতে তিনি বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC), সাভার, ঢাকায় সহকারী পরিচালক, নীলফামারী সদর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, রাজশাহীতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং পঞ্চগড় জেলার জেলা প্রশাসক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি জনাব মো. সাবেত আলী একজন সফল জনসেবা উদ্ভাবক (Public Service Innovator)। তিনি দীর্ঘদিন ধরে উদ্ভাবন বিষয়ক জ্ঞান ও অভিজ্ঞতা নবীন কর্মকর্তাদের মাঝে ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি নিয়মিতভাবে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (BIAM), বিসিএস প্রশাসন একাডেমি (BCSAA) এবং বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC)-এ উদ্ভাবন বিষয়ক রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনাব মো. সাবেত আলী একজন দূরদর্শী, উদ্ভাবনী ও জনবান্ধব প্রশাসক হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন। তাঁর কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৪ সালে শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদানের জন্য রংপুর বিভাগে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পুরস্কৃত হন। ২০১৫ সালে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি পুনরায় শ্রেষ্ঠ ইউএনও -এর পুরস্কার অর্জন করেন। ২০১৬ সালে জনসম্পৃক্ততা বৃদ্ধিতে উদ্ভাবনী উদ্যোগ হিসেবে সর্বোত্তম ও জনবান্ধব উপজেলা ফেসবুক পেজ প্রণয়নের জন্য নীলফামারী জেলার শ্রেষ্ঠ ইউএনও -এর পুরস্কারে ভূষিত হন। একই বছরে কর্মদক্ষতা ও ধারাবাহিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ জনপ্রশাসন মন্ত্রণালয় হতে জাতীয় পর্যায়ে ন্যাশনাল কাইজেন রোল মডেল অ্যাওয়ার্ড (National KAIZEN Role Model Award) লাভ করেন। তাঁর ধারাবাহিক প্রশাসনিক সাফল্যের সর্বশেষ স্বীকৃতি হিসেবে জনবান্ধব ভূমি ব্যবস্থাপনায় অনবদ্য কাজের স্বীকৃতি স্বরূপ ২০২৫ সালে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক (Best DC Award) নির্বাচিত হন। মাঠ প্রশাসনে তাঁর অনবদ্য কর্মতৎপরতা এবং অবদানের ধারাবাহিকতায় জেলা প্রশাসক সম্মেলন ২০২৫ -এ বক্তব্য প্রদানের বিরল সম্মান অর্জন করেন।

জনাব মো: সাবেত আলী বাংলাদেশের সাথে তুরস্ক, কম্বোডিয়া, শ্রীলংকা এবং ভারত সরকারের মধ্যে আইসিটি সেক্টরে দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে Joint Working Group (JWG) এর সভায় ICT divisionকে উপস্থাপন করেন। এছাড়াও তিনি সরকারি দ্বায়িত্বের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ যেমন চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিংগাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ইংল্যান্ড, নেদারল্যান্ড, সৌদি আরব, আরব আমিরাত প্রভৃতি দেশ সফর করেন।

ব্যক্তিগত জীবনে তিনি দিনাজপুর জেলার অধিবাসী এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

বিস্তারিত

হট লাইন

Image

সেবা সহজিকরণ

বাংলাদেশ ই-ডিরেক্টরি

Image

জাতীয় সঙ্গীত

বিনিয়োগ শিক্ষা কার্যক্রম