নোটিশ বোর্ড
সেবা সমূহ
সব দেখুনমাননীয় মন্ত্রী
সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়
ড. এ. কে. এম শাহাবুদ্দিন
সচিব
পানি সম্পদ মন্ত্রণালয়
ড. এ. কে. এম শাহাবুদ্দিন ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি বিসিএস ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা। পানি সম্পদ মন্ত্রণালয়ে যোগদানের পূর্বে তিনি জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা)-তে রেক্টর (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পদে দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসনে সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বিভিন্ন পদে প্রায় ১৮ বছর দায়িত্ব পালন করেন। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থায়ও কাজ করেছেন।
জনাব শাহাবুদ্দিন পরিবেশ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় বি.এসসি (সম্মান) এবং এম.এসসি ডিগ্রি লাভ করেন এবং যথাক্রমে প্রথম শ্রেণীতে চতুর্থ ও তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যে গ্লোবাল ডেভেলপমেন্ট বিষয়ে নয় মাসের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। পেশাগত কর্মজীবনে তিনি দেশে এবং বিদেশে উন্নয়ন প্রশাসন, প্রকল্প ব্যবস্থাপনা এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক কর্মশালা, দ্বিপাক্ষিক আলোচনা ও নেগোশিয়েশনে অংশগ্রহণ করেন।
জনাব শাহাবুদ্দিন দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তার লক্ষ্য হলো নিষ্ঠার সাথে জনগণকে উন্নত সেবা প্রদানের মাধ্যমে জনপ্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনা।
ব্যক্তিগত জীবনে জনাব শাহাবুদ্দিন বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যার গর্বিত পিতা।
বিস্তারিত