সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রাহকদের ফিস/বিলস/চার্জেস গ্রহণের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি, খুলনা কর্পোরেট শাখা এবং সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান
অদ্য ০৫/০৫/২০২৪ তারিখে বাংলাদেশ তেল গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) কর্তৃক আয়োজিত বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা প্রদর্শনী (ইনোভেশন শোকেসিং) অনুষ্ঠানে পেট্রোবাংলাসহ এর আওতাধীন ১৩ টি কোম্পানির ২০২৩-২০২৪ অর্থ বছরের উদ্ভাবনী ধারণা বাস্তবায়নের উপস্থাপনা প্রদর্শিত হয়। উক্ত অনুষ্ঠানে ২০২৩-২০২৪ অর্থবছরের উদ্ভাবনী ধারণা হিসেবে "এসজিসিএল-এর মিটারযুক্ত গ্রাহকের গ্যাস ভোগ অনলাইন মনিটরিং" এর একটি উপস্থাপনা প্রদান করা হয়। উক্ত প্রদর্শনীতে সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড (এসজিসিএল) ৩য় স্থান অর্জন করে। অনুষ্ঠান শেষে সম্মাননা স্বরূপ এসজিসিএল-কে একটি ক্রেস্ট প্রদান প্রদান করা হয়। এসজিসিএল-এর পক্ষে অত্র কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব উত্তম কুমার সরকার মহোদয় পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) মহোদয়ের কাছ থেকে গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এসজিসিএল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
১৭/১০/২০২৫ ইং তারিখে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব জনাব মোঃ সাইফুল ইসলাম মহোদয় ও পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব মোঃ রেজানুর রহমান মহোদয় এসজিসিএল-এর খুলনাসস্থ প্রধান কার্যালয়ে কর্মকর্তাবৃন্দের সাথে মত বিনিময় করেন।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান (সচিব) এবং সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড (এসজিসিএল)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোঃ আমিন উল আহসান মহোদয় গত ২৩.১০.২০২৫ তারিখ (বৃহস্পতিবার) দুপুরে এসজিসিএল-এর প্রধান কার্যালয়ে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
অদ্য ৫ আগস্ট'২০২৫ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে এসজিসিএল কর্তৃক গৃহীত কর্মসূচির আওতায় সকাল ১০.০০ ঘটিকায় শিববাড়িতে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় এসজিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মহোদয়সহ কোম্পানির সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
অদ্য ৫ আগস্ট'২০২৫ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে এসজিসিএল কর্তৃক গৃহীত কর্মসূচির আওতায় সকাল ১১.০০ ঘটিকায় কোম্পানির খুলনাস্থ প্রধান কার্যালয়ে কনফারেন্স কক্ষে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন করা হয়। এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মহোদয়সহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।