নোটিশ বোর্ড
অফিস সরঞ্জাম এবং সিসিটিভি নজরদারি ব্যবস্থা সরবরাহ এবং স্থাপন সংক্রান্ত দরপত্র বিজ্ঞপ্তি
২৫-০২-২০২৬ নতুন সাধারণ
কম্পিউটার, লেপটপ, প্রিন্টার ও স্ক্যানার ক্রয় সংক্রান্ত দরপত্র বিজ্ঞপ্তি
১৭-০২-২০২৬ সাধারণ
Notification of Awards for Recruitment of a Firm for Vehicle Hiring under SWHR Project
১৬-০২-২০২৬ সাধারণ
পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন দেশের পানি সম্পদের সামষ্টিক পরিকল্পনা প্রণয়নে একমাত্র সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান। দেশের সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা , উন্নয়ন ও এর সুষম ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে পানি সম্পদ পরিকল্পনা আইন ১৯৯২ এ প্রদত্ত ক্ষমতাবলে ১৯৯২ সনে গেজেট বিজ্ঞিপ্তির মাধ্যমে ওয়ারপো সৃষ্টি হয়। প্রতিষ্ঠানটি ১৯৮৩ হতে ১৯৯১ সালে জাতীয় পানি পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গঠিত ‘‘মাস্টার প্লান অরগানাইজেশন’’ বা এমপিও এর উত্তরসূরী। পরবর্তীতে ১৯৮৯ হতে ১৯৯৬ সালে ফ্লাড এ্যাকশন প্লান (ফ্যাপ) কার্যক্রম সমন্বয়ের জন্য স্থাপিত ফ্ল্যাড প্লান কো-অর্ডিনেশন অরগানাইজেশন বা এফপিসিও কে ১৯৯৬ সালে ওয়ারপোর সাথে একিভূত করা হয়।
৭৯ জন পেশাদারের সমন্বয়ে ওয়ারপো একটি বহুমাত্রিক প্রতিষ্ঠান।
পানি সম্পদ পরিকল্পনা আইন-১৯৯২ ,জাতীয় পানি নীতি-১৯৯৯ , বাংলাদেশ পানি আইন-২০১৩ এবং বাংলাদেশ পানি বিধিমালা-২০১৮ এর মাধ্যমে সরকার ওয়ারপোকে বিভিন্ন নির্ধারিত এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে। এগুলো মূলত দুইভাগে বিভক্ত, প্রথমতঃ দৈনিন্দিন কার্যক্রম এবং দ্বিতীয়তঃ পর্যায়বৃত্তিক কার্যক্রম।
সেবা সমূহ
সব দেখুনমাননীয় মন্ত্রী
জনাব মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি
মাননীয় মন্ত্রী
পানি সম্পদ মন্ত্রণালয়
সচিব
ড. এ. কে. এম শাহাবুদ্দিন
সচিব
পানি সম্পদ মন্ত্রণালয়
ড. এ. কে. এম শাহাবুদ্দিন ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি বিসিএস ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা। পানি সম্পদ মন্ত্রণালয়ে যোগদানের পূর্বে তিনি জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা)-তে রেক্টর (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পদে দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসনে সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বিভিন্ন পদে প্রায় ১৮ বছর দায়িত্ব পালন করেন। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থায়ও কাজ করেছেন।
জনাব শাহাবুদ্দিন পরিবেশ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় বি.এসসি (সম্মান) এবং এম.এসসি ডিগ্রি লাভ করেন এবং যথাক্রমে প্রথম শ্রেণীতে চতুর্থ ও তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যে গ্লোবাল ডেভেলপমেন্ট বিষয়ে নয় মাসের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। পেশাগত কর্মজীবনে তিনি দেশে এবং বিদেশে উন্নয়ন প্রশাসন, প্রকল্প ব্যবস্থাপনা এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক কর্মশালা, দ্বিপাক্ষিক আলোচনা ও নেগোশিয়েশনে অংশগ্রহণ করেন।
জনাব শাহাবুদ্দিন দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তার লক্ষ্য হলো নিষ্ঠার সাথে জনগণকে উন্নত সেবা প্রদানের মাধ্যমে জনপ্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনা।
ব্যক্তিগত জীবনে জনাব শাহাবুদ্দিন বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যার গর্বিত পিতা।
বিস্তারিত