Skip to main content       Go to accessibility menu      

টিউটোরিয়াল

বিদেশগামী শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যায়নের আবেদন

June 2025 06:09

জেলা প্রশাসকের কার্যালয়ের নাগরিক সেবার আবেদন প্রক্রিয়া

June 2025 07:14

মাইগভে রেজিস্ট্রশন প্রক্রিয়া

June 2025 09:49

সচরাচর জিজ্ঞাসা

মাইগভ-এ কিভাবে রেজিস্ট্রেশন করা যাবে?
প্রথমে www.mygov.bd পোর্টাল অথবা myGov এ্যাপ-এর মাধ্যমে মাইগভ এর হোম পেইজ হতে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন পেইজ পাওয়া যাবে। এরপর ইংরেজিতে নাম এবং মোবাইল নম্বর লিখে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ৬ সংখ্যার OTP নম্বর টেক্সট হিসেবে যাবে। OTP টি নির্ধারিত স্থানে প্রদান করে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এরপর নিজের মত পাসওয়ার্ড প্রদান করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
মাইগভ প্রোফাইল কিভাবে ভেরিফাই করা যাবে?
মাইগভ-এর প্রোফাইল ভেরিফিকেশন কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে।
মাইগভ প্রোফাইলে কি তথ্য/ ডকুমেন্টস সংরক্ষণ করে রাখা যাবে?
মাইগভ-এর প্রোফাইলে ব্যক্তিগত তথ্য এবং বিভিন্ন ডকুমেন্ট যেমন: ছবি, জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন সনদ, টিআইএন সার্টিফিকেট, স্বাক্ষর, এস.এস.সি. সার্টিফিকেট, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ, জীবন বৃত্তান্ত সংরক্ষণ করে রাখা যাবে। প্রোফাইলে তথ্য ও ডকুমেন্ট সংরক্ষণ করে রাখা হলে যেকোনো সেবায় আবেদনের ক্ষেত্রে সে তথ্য ও ডকুমেন্ট প্রয়োজন হলে সেগুলো সিস্টেম হতে অটোমেটিক আবেদনে যুক্ত হয়ে যাবে। আবেদনকারীকে সেগুলো পুনরায় পূরণ বা আপলোড করতে হবে না। প্রোফাইলে সংরক্ষিত তথ্য ও ডকুমেন্ট সময়ে সময়ে পরিবর্তন করার মাধ্যমে হালনাগাদ রাখা যাবে।
মাইগভ প্রোফাইলে কিভাবে ডকুমেন্টস সংরক্ষণ করে রাখা যাবে?
হ্যাঁ। মাইগভ প্রোফাইলে প্রয়োজনীয় ডকুমেন্টস সংরক্ষণ করে রাখা যাবে। এজন্য প্রোফাইলের ডকুমেন্টস অপশন হতে ডকুমেন্টস আপলোড অপশনে যেতে হবে। এরপর ডকুমেন্টের ধরণ হতে কাঙ্ক্ষিত ডকুমেন্টটি বেছে নিতে হবে এবং ডকুমেন্ট আপলোড করুন অপশন হতে সংশ্লিষ্ট ডকুমেন্টটি আপলোড করে নিতে হবে। অতঃপর ডকুমেন্ট আপলোড বাটনে ক্লিকের মাধ্যমে ডকুমেন্টটি সংরক্ষণ করা যাবে। ডকুমেন্টের সাইজ সর্বোচ্চ ২ এমবি(mb) হতে হবে এবং আপলোডের জন্য ফাইল ফরম্যাট অবশ্যই JPG, JPEG বা PNG হতে হবে।
মাইগভ প্রোফাইলে সংরক্ষিত তথ্য ও ডকুমেন্টস হতে কি কি সুবিধা পাওয়া যাবে?
মাইগভ প্ল্যাটফর্মে সংরক্ষিত তথ্য ও ডকুমেন্টস আবেদনপত্র দাখিলের সময় স্বয়ংক্রিয়ভাবে আবেদনপত্রে যুক্ত হয়ে যাবে। আবেদনকারীকে সে তথ্য ও ডকুমেন্টস পুনরায় পূরণ বা আপলোড করতে হবে না।
সরকারি সেবা গ্রহণের জন্য মাইগভ এ্যাকাউন্ট কি বাধ্যতামূলক?
হ্যাঁ, বাধ্যতামূলক। যে সকল দপ্তর মাইগভের মাধ্যমে সেবা প্রদান করে সেসকল সরকারি সেবা গ্রহণের জন্য মাইগভে এ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
Frequently Asked Questions image

কোন সাহায্য প্রয়োজন?

Image
কল করুন
333-0-2
তথ্যসেবা ও মাইগভ সংক্রান্ত যেকোনো সমস্যা্র জন্য কল করুন/জিজ্ঞাসা করুন।
Help Desk image
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.