BBC News, বাংলা - মূলপাতা

প্রধান খবর

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক রহমান

    রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ও ‘মাননীয়’ ব্যবহারে সরকারের নিষেধাজ্ঞা

    রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ও ‘মাননীয়’ ব্যবহার না করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকার। এদিকে, চট্টগ্রামে ফায়ারিং অনুশীলন চলাকালে দুর্ঘটনায় সেনাবাহিনীর দুই জন সৈনিক নিহত এবং এক জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন বলে আইএসপিআর জানিয়েছে।

  • শেখ হাসিনা

    শেখ সেলিমের 'নেতৃত্ব' ইস্যুতে আওয়ামী লীগে বিরোধ তৈরি হচ্ছে?

    মূল নেতার অনুপস্থিতিতে নেতৃত্ব নিয়ে সংকটের উদাহরণ আওয়ামী লীগে আগেও আছে। এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে শেখ সেলিমকে কেন্দ্র করে দলের ভেতরে বিরোধিতা ও সংকট তৈরি হয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। দলের নেতারা অবশ্য তা খারিজ করে দিচ্ছেন।

  •  লেমুর

    গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি যাওয়া লেমুর ভারতে পাচার হলো কীভাবে?

    বাংলাদেশের গাজীপুর সাফারি পার্ক থেকে বছর দেড়েক আগে 'রিঙ-টেইলড' বা ডোরাকাটা লেজের যে দু'টি লেমুর চুরি হয়েছিল, সেগুলো ভারতে পাচার হয়ে গেছে বলে জানতে পেরেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কর্মকর্তারা বলছেন, একাধিক হাত ঘুরে বিপন্ন প্রজাতির ওই লেমুরগুলো এখন গুজরাতের একটি বেসরকারি বন্যপ্রাণি উদ্ধার, সংরক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পৌঁছেছে।

  • চাকরির পরীক্ষা

    সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগ কীভাবে হয়?

    সরকারি চাকরির নিয়োগবিধিতে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানো এবং লিখিত পরীক্ষার পাস নম্বর কমিয়ে নতুন এই পরিবর্তনটি আনা হচ্ছে। ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগে এই পরিবর্তন হতে যাচ্ছে, যা নিয়ে চলছে আলোচনা।

  • চীনের প্রেসিডেন্ট মাও জেদং, ১৯৬৭ সালের তেসরা নভেম্বর পিকিং এ সাংস্কৃতিক বিপ্লবের সেনাবাহিনীর কুচকাওয়াজের সময়

    লাইব্রেরী সহকারী থেকে মাও জেদং যেভাবে চীনের বিপ্লবী নেতায় পরিণত হলেন

    মাও জেদংকে আধুনিক চীনের অন্যতম রূপকার বলা হয়। অথচ জীবনের শুরুর দিকেও তিনি ছিলেন পিকিং বিশ্ববিদ্যালয়ে একজন সাধারণ লাইব্রেরিয়ান বা গ্রন্থাগার সহকারী। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র ৩০ বছরের ব্যবধানে মাও জেদং এর কম্যুনিস্টরাই পুরো চীন শাসন করতে শুরু করে।

  • জর্ডান বলেছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে

    তেলবাহী ট্যাংকারে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

    ইরান আরও প্রতিশোধমূলক হামলার হুঁশিয়ারি দিয়েছে। তারা কুয়েত ও বাহরাইনের বন্দরের কাছে থাকা মার্কিন-সংশ্লিষ্ট ট্যাংকারগুলোর ক্রুদের সতর্ক করে বলেছে, "তারা নোঙর করা অবস্থায় থাকুক কিংবা বন্দরে অবস্থান করুক- অবিলম্বে জাহাজ ছেড়ে চলে যেতে হবে, কারণ এগুলো লক্ষ্যবস্তু করা হবে।"

  • বিদেশে পড়তে যেতে হলে ভাষাগত দক্ষতা গুরুত্বপূর্ণ

    বিদেশে পড়তে যাওয়ার আগে যেসব পরীক্ষা সম্পর্কে জানা জরুরি

    বাংলাদেশ থেকে যারা বিদেশে পড়তে যেতে চান তাদের ভালো একাডেমিক রেজাল্টের পাশাপাশি ভাষাগত দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। বিদেশি শিক্ষার্থী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে পড়তে যাওয়ার জন্য এমন কিছু পরীক্ষা সম্পর্কে জানা থাকা দরকার।

  • Palestinian kids walk to school. They are wearing blue school uniforms.

    স্কুলে যাওয়া সন্তান ফিরবে কি না- ভয় বাড়ছে ফিলিস্তিনি মা-বাবাদের

    ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার মধ্যেও ফিলিস্তিনি অভিভাবকেরা এখন আরও বড় এক আশঙ্কার মুখে আছেন- নিজেদের জমিতে থেকে গেলে সন্তানদের হারানোর ভয়।

  • আমন মৌসুমে সার না পেয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক

    বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

    সরকারি হিসেবে বর্তমানে বাংলাদেশে সারের মজুত পর্যাপ্ত হলেও মাঠপর্যায়ে মিটছে না কৃষকের চাহিদা। সার না পেয়ে দেশের বেশ কয়েকটি জায়গায় সম্প্রতি বিক্ষোভও হয়েছে। এমনকি ডিলার গোডাউনে লুটপাটের ঘটনাও ঘটেছে। এর পেছনে আসলে কী কারণ কাজ করছে, কী বলছেন খাত সংশ্লিষ্টরা?

নির্বাচিত খবর

  • একটি সাপের মাথায় একটি মশা বসে আছে

    সেরা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার খেতাবের জন্য জমা পড়া সেরা কয়েকটি ছবি

    ২০২৬ সালের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার প্রতিযোগিতায় সব বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে অক্টোবরে। এরপর সেগুলো নিয়ে একটি প্রদর্শনীও হবে। তবে প্রতিযোগিতায় অত্যন্ত প্রশংসা পাওয়া কিছু ছবি দেখতে ও পেছনের গল্প জানতে এই প্রতিবেদনে চোখ বুলাতে পারেন।

  • বাবা-মার সাথে কন্যা সন্তান

    সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী নিয়ে কিছু প্রশ্ন ও তার উত্তর

    সম্পত্তি দান করার পরেও দাতা জীবিত থাকা পর্যন্ত সেটি ভোগ করার অধিকার রাখতে পারবেন এমন বিধান রেখে 'ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬' জাতীয় সংসদে পাস হয়েছে। এরপর থেকেই সম্পত্তি সংক্রান্ত নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে। এ সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।

  • সালমান শাহ

    মৃত্যুর ৩০ বছর পরেও নায়ক সালমান শাহকে ঘিরে আগ্রহ ও কৌতুহল কেন?

    বেঁচে থাকা অবস্থায় যারা সালমান শাহকে দেখেছেন, তাদের মধ্যে তো বটেই; এমনকি যাদের জন্ম হয়েছে সালমান শাহ'র মৃত্যুর পর, তাদের মধ্যেও বাংলা সিনেমার প্রয়াত এই নায়ককে ঘিরে আগ্রহ ও কৌতুহল রয়েছে। মৃত্যুর ত্রিশ বছর পরও সালমান শাহকে নিয়ে এখনও যে আলোচনা ও কৌতুহল বাংলাদেশের মানুষের দেখা যাচ্ছে, সেটি 'খুবই বিরল' বলে জানাচ্ছেন চলচ্চিত্র সমালোচকরা।

  • পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প

    রূপপুর থেকে বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন?

    বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে- এমন ঘোষণা দেওয়া হয়েছিল। বাস্তবতা হলো, সেপ্টেম্বরে বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা নেই এবং এ বছরেও পাওয়া যাবে কি না সেই অনিশ্চয়তা দেখা দিয়েছে।

  • এডিস মশা

    সামনে দুই মাস ডেঙ্গু ছড়িয়ে পড়া নিয়ে কী পূর্বাভাস দিচ্ছেন গবেষকরা

    "এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা– এই কয়েকটি নিয়ে আমরা ফোরকাস্টিং তৈরি করি। ফোরকাস্টিং-এ এটা স্পষ্ট যে সেপ্টেম্বর ও অক্টোবর মাসটা খারাপ যাবে বাংলাদেশের জন্য"।

বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!

বিবিসি বাংলা এখন ইন্সটাগ্রামে!

ভারত

বিশ্ব

স্বাস্থ্য

ভিডিও

পাঠকপ্রিয় খবর