উইকিসংকলন:প্রধান পাতা

স্মরণ নামক কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলির রচয়িতা নোবেল পুরস্কার বিজয়ী বিশ্ববিখ্যাত সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর। ১৩০৯ বঙ্গাব্দের ৭ই অগ্রহায়ণ তারিখে রবীন্দ্রনাথের সহধর্মিণী মৃণালিনী দেবী মৃত্যুবরণ করলে তাঁর স্মৃতির উদ্দেশে তিনি এই কবিতাগুলি রচনা করেন। ১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত মোহিতচন্দ্র সেন দ্বারা সম্পাদিত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের ষষ্ঠ ভাগে এই কবিতাগুলি স্থান পায়। পরবর্তীকালে এইসকল কবিতাগুলি একত্র করে স্বতন্ত্র আকারে কবিতাগুলি স্মরণ নামক গ্রন্থাকারে ১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত হয়।
আজি প্রভাতেও শ্রান্ত নয়নে
রয়েছে কাতর ঘোর।
দুখশয্যায় করি জাগরণ
রজনী হয়েছে ভোর।
নব-ফুটন্ত ফুলকাননের
নব জাগ্রত শীতপবনের
সাথি হইবারে পারে নি আজিও
এ দেহহৃদয় মোর।
আজি মোর কাছে প্রভাত তোমার
করো গো আড়াল করো।
এ খেলা এ মেলা এ আলো এ গীত
আজি হেথা হতে হরো।
প্রভাতজগৎ হতে মোরে ছিঁড়ি
করুণ আঁধারে লহো মোরে ঘিরি
উদাস হিয়ারে তুলিয়া বাঁধুক
তব স্নেহবাহুডোর।
- ২০ অক্টোবর ২০২৬: পরমেশ্বরের উপাসনা বিষয়ে দ্বাদশ ব্যাখ্যান
- ১৮ অক্টোবর ২০২৬: শিশু ভোলানাথ (রবীন্দ্রনাথ ঠাকুর)
- ১৬ অক্টোবর ২০২৬: সংকলিতা (প্রথম ভাগ)
- ১৬ অক্টোবর ২০২৬: শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)
- ১৩ অক্টোবর ২০২৬: ভারতীয় বিদুষী
- ৯ অক্টোবর ২০২৬: পূর্ব পাকিস্তানে শিক্ষা
- ৯ অক্টোবর ২০২৬: ৺কৃত্তিবাসের পরিচয় সংগ্রহ
- ৫ অক্টোবর ২০২৬: নব্য চীন
- ৫ অক্টোবর ২০২৬: বিলাত ভ্রমণ (প্রথম ভাগ)
- ৩ অক্টোবর ২০২৬: শেষ লেখা (১৯৪২)
- ২৯ সেপ্টেম্বর ২০২৬: হানাষি
- ২৬ সেপ্টেম্বর ২০২৬: নব্য-বিজ্ঞান
- ১৯ সেপ্টেম্বর ২০২৬: রামচন্দ্র বিদ্যাবাগীশ ও হরিহরানন্দনাথ তীর্থস্বামী
- ১৮ সেপ্টেম্বর ২০২৬: আর্য্যজাতির আদি নিবাস
- ১২ সেপ্টেম্বর ২০২৬: এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী
- ১১ সেপ্টেম্বর ২০২৬: ডিগবাজী খাঁ
- ৩ সেপ্টেম্বর ২০২৬: রাজর্ষি (১৯৬১)
- ২ সেপ্টেম্বর ২০২৬: শরৎ-সাহিত্য-সংগ্রহ (পঞ্চম সম্ভার)
- ১ সেপ্টেম্বর ২০২৬: মোহনলাল
- ১ সেপ্টেম্বর ২০২৬: হেঁয়ালি (প্রথম ভাগ)
| এই মাসের মুদ্রণ সংশোধনের কাজটি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের পত্র (১৯২৭)।
|

এই তালিকা স্বয়ংক্রিয়ভাবে নিয়মিত হালনাগাদ হয়।
১৮১৮ খ্রিস্টাব্দে শার্ল মারি রেনে লেকঁৎ দে লিল জন্মগ্রহণ করেন।
১৮৭৬ খ্রিস্টাব্দে হরিদাস সিদ্ধান্তবাগীশ জন্মগ্রহণ করেন।
১৮৮২ খ্রিস্টাব্দে ইয়ানোস অরণি মৃত্যুবরণ করেন।
১৯৫৪ খ্রিস্টাব্দে জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেন।
১৯৭৩ খ্রিস্টাব্দে প্রমথনাথ মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন।
|

